কুবিতে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

০৭ জানুয়ারি ২০২২, ০২:৩৮ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি দেয়া হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি দেয়া হয়েছে। © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতন ধর্মাবলম্বীদের ছাত্র সংগঠন পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই  কমিটির অনুমোদন দেয়া হয়।

আরো পড়ুন: ওমিক্রন প্রতিরোধে জাবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধসহ যত নির্দেশনা

এতে সংগঠনটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ধ্রুব বিশ্বাস ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী চয়ন রায়। পাশাপাশি এই কমিটিতে আরও ৪৬জন সদস্য।

এ কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি হিসেবে অজয় ধর, মাধব সূত্রধর ও রন্টি সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দীপ চৌধুরী, সুবিনয় দেবনাথ ও নিলাশ ধর, কোষাধ্যক্ষ পদে গৌতম চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক পদে অজয় চন্দ্র বর্মন, প্রচার সম্পাদক হিসেবে সুমন কুমার দত্ত, দপ্তর সম্পাদক হিসেবে রূপম দাস ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দেবু চক্রবর্তীকে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, কুবির পূজা উদযাপন পরিষদের নতুন এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পেলেন ১১১৮ জন, দেখুন ত…
  • ১০ অক্টোবর ২০২৬