ববিতে ‘বঙ্গবন্ধুর বিজ্ঞান দর্শন’ বিষয়ক ওয়েবিনার

২৫ ডিসেম্বর ২০২১, ০৯:৪৫ PM
বঙ্গবন্ধুর বিজ্ঞান দর্শন ও আজকের বাংলাদেশ শীর্ষক ওয়েবিনার

বঙ্গবন্ধুর বিজ্ঞান দর্শন ও আজকের বাংলাদেশ শীর্ষক ওয়েবিনার © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ‘বঙ্গবন্ধুর বিজ্ঞান দর্শন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনার হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে ওয়েবিনারটি হয়। এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।

আরও পড়ুন: বছরজুড়েই ছিল ভর্তি পরীক্ষার আয়োজন, বিড়ম্বনা বাড়িয়েছে ‘গুচ্ছ’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন গণিত বিভাগের চেয়ারম্যান চিন্ময়ী পোদ্দার। বক্তব্য রাখেন গণিত বিভাগের শিক্ষার্থী তাসফিক হাসান লিংকন ও সুমাইয়া হাসান চুমকী।

বুয়েট উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, একটি বিজ্ঞানসম্মত ও আধুনিক জাতি গঠনের লক্ষ্যে আমৃত্যু কাজ করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাংলাদেশকে ডিজিটালাইজেশনের বীজ বপন করে গিয়েছিলেন বঙ্গবন্ধু। মূলত বঙ্গবন্ধুই প্রথম ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতার সে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

আরও পড়ুন: বেরোবিতে ছাত্রলীগের নব কমিটিতে পদ প্রত্যাশী ৯৩ জন

ওয়েবিনারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যরা যুক্ত ছিলেন। সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা এবং গণিত বিভাগের প্রভাষক মহুয়া জাহান রুপা।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence