বেরোবিতে ছাত্রলীগের নব কমিটিতে পদ প্রত্যাশী ৯৩ জন

২৫ ডিসেম্বর ২০২১, ০৭:৩৩ PM
 জীবনবৃত্তান্ত জমা দেন পদ প্রত্যাশীরা।

জীবনবৃত্তান্ত জমা দেন পদ প্রত্যাশীরা। © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক হতে আগ্রহীদের উৎসবমুখর পরিবেশে সিভি গ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় নেতাদের কাছে পদপ্রত্যাশী ৯৩ জন তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গনে কেন্দ্রীয় কমিটির উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আলী ইমতিয়াজ সোহান এবং সহ-সম্পাদক ওয়াসিম আকরামকে জীবনবৃত্তান্ত জমা দেন পদ প্রত্যাশীরা।

আরও পড়ুন: জন্মদিনের কেক কাটতে গিয়ে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আলী ইমতিয়াজ সোহান বলেন, ক্যাম্পাসে কমিটি গঠনের কাজ চলছে। সভাপতি-সাধারণ সম্পাদক হতে আগ্রহী ৯৩ জনের জীবনবৃত্তান্ত জমা পড়েছে।

এর আগে গত ২২ নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের এক বছর মেয়াদের কমিটি মেয়াদোর্ত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। ওইদিন বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সন্তান জন্ম দিলে মিলবে ২৬ লাখ টাকা!

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিতে পদ প্রত্যাশীদের কেন্দ্রীয় কমিটির উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আলী ইমতিয়াজ সোহান এবং সহ-সম্পাদক ওয়াসিম আকরামকে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম সম্মেলন করেন সোহাগ-জাকির কমিটি। পরদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুষার কিবরিয়াকে সভাপতি ও নোবেল শেখকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে দ্রুত তা পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার সাড়ে চার বছর পার হলেও কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি শাখা ছাত্রলীগ।

উত্তরা ইউনিভার্সিটিতে ১০০ শতাংশ বৃত্তির সুযোগ 
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
close