কুবির মেধাতালিকা প্রকাশ ২৬ ডিসেম্বর

২২ ডিসেম্বর ২০২১, ১২:২৩ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতকে ভর্তি পরীক্ষার মেধাতালিকা আগামী ২৬ ডিসেম্বর প্রকাশ করা হবে। ২৯ ডিসেম্বর ভাইভা অনুষ্ঠিত হবে। আজ বুধবার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটের আহবায়ক ও অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী।

গত ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভর্তি বিজ্ঞপ্তিতে ২০০ মার্কস এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং বাকী ১০০ মার্কস এসএসসি ও এইচএসসির ফলাফলের উপর ভিত্তি করে মেধা তালিকা করা হবে বলে ঘোষণা দেয়া হয়। পরে ভর্তিচ্ছু ও বর্তমান শিক্ষার্থীদের তীব্র সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আরও পড়ুন- কুবিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের সুযোগ ৩০ নভেম্বর পর্যন্ত

১৮ নভেম্বর জরুরি একাডেমিক কাউন্সিলের মিটিং থেকে জিপিএ'র মার্কস ১০০ থেকে নামিয়ে ২০ এ নামিয়ে আনা হয়েছে। এক্ষেত্রে মাধ্যমিকে ১০ এবং উচ্চ মাধ্যমিকে ১০ গণনা করা হবে বলে জানানো হয়। ঘোষিত নিয়ম অনুযায়ীই মেধাতালিকা প্রকাশ করা হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২০ নভেম্বর দুপুর ১২ টা থেকে ৩০ নভেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করেছেন। এ ইউনিটের শিক্ষার্থীরা সব ইউনিটের জন্য,  বি ইউনিটের শিক্ষার্থীরা বি ও সি ইউনিটে এবং সি ইউনিটের শিক্ষার্থীরাও বি ও সি ইউনিটের জন্য আবেদন করেছেন।

আরও পড়ুন- ভর্তিতে জিপিএ’র মার্কস কমিয়ে ২০ করল কুবি

বিস্তারিত জানতে www.couadmission.com লিংকে ক্লিক করতে হবে। এছাড়া যেকোনো তথ্যের জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্দিষ্ট হেল্পলাইনে ০১৫৫৭৩৩০৩৮১ ও ০১৫৫৭৩৩০৩৮২ নম্বরে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত যোগাযোগ করতে হবে।

আওয়ামী লীগের জ্বালানো আগুন সরকার নেভাতে ব্যর্থ হলে স্বরাষ্ট…
  • ১৩ নভেম্বর ২০২৬
২২৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার; গ্রেপ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘চাঁদা না দিলে, যেখানে পাব গুলি করব’— ইসলামী ফ্রন্ট নেতাকে …
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল করলেন আমির হামজা
  • ১৩ নভেম্বর ২০২৬
৪৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন সাপ্লিমেন্টারিতে …
  • ১৩ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬০ ডলার করার দাবি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950