ইবির দুই অনুষদে নতুন ডিন

২১ ডিসেম্বর ২০২১, ০৬:১৬ PM
অধ্যাপক ড. মোছা. সৈয়দা সিদ্দীকা ও অধ্যাপক ড. তানজীমা পারভীন

অধ্যাপক ড. মোছা. সৈয়দা সিদ্দীকা ও অধ্যাপক ড. তানজীমা পারভীন © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই অনুষদে নতুন ডিন নিয়োগ দেয়া হয়ছে। এতে আইন অনুষদে অধ্যাপক ড. মোছা. সৈয়দা সিদ্দীকা এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে অধ্যাপক ড. তানজীমা পারভীন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম তাদেরকে নিয়োগ দিয়েছেন।

আরও পড়ুন: ৩৮ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন শেষ কবে?

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ (সংশোধিত-২০১০) এর ধারা ২৩(৪) অনুযায়ী আইন অনুষদে নতুন ডিন হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. মোছা. সৈয়দা সিদ্দীকা এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. তানজীমা পারভীনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন: আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের চারটি স্বর্ণপদক

গতকাল সোমবার (২০ ডিসেম্বর) আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুন এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজিবুল হকের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।

‘শক্তিশালী’ ইহুদি লবির চাপে ইরানে আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ…
  • ১৭ মার্চ ২০২৬
মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
  • ১৭ মার্চ ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল সংক্রামক …
  • ১৭ মার্চ ২০২৬
স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল নিয়ে কেন এত বিতর্ক?
  • ১৭ মার্চ ২০২৬
গাজীপুর সিটি করপোরেশনে চাকরি, পদ ৪৪, আবেদন সরাসরি-ডাকযোগে
  • ১৭ মার্চ ২০২৬
মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও রেডিও …
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence