রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তির মেধাতালিকা প্রকাশ

২০ ডিসেম্বর ২০২১, ১১:২৯ PM
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। আজ সোমবার (২০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

‘এ’, ‘বি’ এবং ‘সি’ মোট তিন ইউনিটের ফল আলাদা আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.rub.ac.bd/admission) পা্ওয়া যাচ্ছে। আবার প্রতিটি ইউনিটে মেধাতালিকার পাশাপাশি সংগীত ও কোটায় উত্তীর্ণদের ফল আলাদাভাবে প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ৩০ নভেম্বর থেকে অনলাইনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হয়ে চলে ১৫ ডিসেম্বর পর্যন্ত। জিএসটি গুচ্ছভুক্ত পরীক্ষায় উত্তীর্ণরা এই আবেদনের সুযোগ পেয়েছিলেন।

এ বছর বিশ্ববিদ্যালয়টিতে মোট ১৫৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অন্তর্ভুক্ত রবীন্দ্র অধ্যয়ন বিভাগে ৩০ জন; সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগে ৩৫ জন। সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত অর্থনীতি বিভাগে ৩৫ জন। ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ৩৫ জন এবং সংগীত ও নৃত্যকলা অনুষদের অন্তর্ভুক্ত সংগীত বিভাগে ২০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close