কুবিতে মহান বিজয় দিবস পালিত

১৭ ডিসেম্বর ২০২১, ১২:১৪ PM
কুবিতে মহান বিজয় দিবস পালিত

কুবিতে মহান বিজয় দিবস পালিত © টিডিসি ফটো

বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে সকাল সাড়ে ১০ টায় উপাচার্যের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে শহীদ মিনারের উদ্যেশ্যে বিজয় র‌্যালি করা হয়। র‌্যালি শেষে শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার, বিভিন্ন হল, কর্মকর্তা পরিষদ, বিভিন্ন বিভাগ, বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, শাখা ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

পড়ুন: ৫০ বছরে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২৫ গুণ বাড়লেও শিক্ষার মান বাড়েনি

এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম, সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রলীগ নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন: বিজয় দিবসকে স্বাধীনতা দিবস উল্লেখ করে বঙ্গবন্ধু হলের নোটিশ

পরে দুপুর ৩টায় নতুম ক্যাম্পাস সংলগ্ন রাজারখলা থেকে ম্যারাথন শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে এসে শেষ হয়। ম্যারাথন শেষে ৪০জন বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেন উপাচার্য। এছাড়া বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর শপথ পাঠ অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

পড়ুন: প্রধানমন্ত্রীর শপথ মঞ্চে ‘মুজিববর্ষ’ বানান ভুল

এর আগে, গতকাল থেকে দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্ববোধক গান পরিবেশনের পাশাপাশি প্রশাসনিক ভবন, উপাচার্যের বাংলো, বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন দেয়ালসমূহ ও হলসমূহের সম্মুখভাগে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

২২৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার; গ্রেপ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘চাঁদা না দিলে, যেখানে পাব গুলি করব’— ইসলামী ফ্রন্ট নেতাকে …
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল করলেন আমির হামজা
  • ১৩ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬০ ডলার করার দাবি
  • ১৩ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারিতে ৩১ বিষয়ে আবেদন পড়ল প্রায় ৪ লাখ
  • ১৩ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950