প্রধানমন্ত্রীর শপথ মঞ্চে ‘মুজিববর্ষ’ বানান ভুল

১৬ ডিসেম্বর ২০২১, ০৫:২৭ PM

© সংগৃহীত

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের জনগণকে একযোগে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সবাইকে শপথ বাক্য পাঠ করালেন তিনি। 

এদিকে, প্রধানমন্ত্রী যে ডায়সটিতে দাঁড়িয়ে শপথবাক্য পাঠ করান সেখানে লাগানো লোগোটিতে স্লোগান ‘সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ শপথ’।

‘সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ শপথ’ এই লেখার  ‘মুজিববর্ষ’ বানানটি ভুল।  লোগোটিতে লেখা ছিল সুবর্ণজয়ন্তী ও ‘মুজিবর্ষ’ শপথ।

শপথ পড়ানোর সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। ওই সময় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা শপথে অংশ নেন।

এর আগে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বর্ণাঢ্য এ শপথ আয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কণ্ঠ মেলান জাতীয় সংগীতে।

আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
  • ১৬ নভেম্বর ২০২৬
গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো পোশাকশ্রম…
  • ১৬ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে …
  • ১৬ নভেম্বর ২০২৬
খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, শীর্ষে যশোর
  • ১৬ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950