জবির কর্মকর্তা সমিতির নেতৃত্বে জহুরুল ও কাদের

১৩ ডিসেম্বর ২০২১, ০৬:০৯ PM
 মো. জহুরুল ইসলাম সভাপতি এবং মো. আব্দুল কাদের সাধারণ সম্পাদক

মো. জহুরুল ইসলাম সভাপতি এবং মো. আব্দুল কাদের সাধারণ সম্পাদক © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্মকর্তা সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল কাদের নির্বাচিত হয়েছেন। সোমবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ১ টায় নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন পাটোয়ারী।

আরও পড়ুন: সব শিক্ষার্থীর উচ্চশিক্ষার প্রয়োজন নেই: জবি ভিসি

নির্বাচনে সহ-সভাপতি পদে ইব্রাহীম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদকে কামরুল হাসান, কোষাধ্যক্ষ পদে রওশন আলী, প্রচার ও দপ্তর সম্পাদকে জাকির হোসেন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদকে হেদায়েত উল্লাহ তুর্কী, সংস্কৃতি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদকে সুমন মিয়া এবং সদস্য পদে তিনজন মোক্তার হোসেন, মোরাদুজ্জামান ও এডভোকেট রঞ্জন কুমার দাস নির্বাচিত হন।

উল্লেখ্য, এ নির্বাচনে প্যানেল ছিল তিনটি। এর মধ্যে জহুরুল-কাদের প্যানেল সংখ্যাগরিষ্ঠভাবে নির্বাচিত হন।

কুমিল্লা কর অঞ্চল ৪১ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, ৩ জেলার…
  • ১১ অক্টোবর ২০২৬
গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ
  • ১১ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্…
  • ১১ অক্টোবর ২০২৬
সরকার পরিচালনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চাইলেন র…
  • ১১ অক্টোবর ২০২৬
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্…
  • ১১ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, সরাসরি মৌখ…
  • ১১ অক্টোবর ২০২৬