কুবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলে বিভক্তি, সাদা দলে আংশিক

০৯ ডিসেম্বর ২০২১, ০৫:৫৭ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২২ নির্বাচনে পৃথক প্যানেল ঘোষণা করেছে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠন বঙ্গবন্ধু পরিষদের আলাদা দু'টি অংশ। অপরদিকে আংশিক প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে পৃথক সাংবাদিক সম্মেলনে  বঙ্গবন্ধু পরিষদের দুইটি অংশ নিজেদেরকে নীল দল দাবি করে পৃথক প্যানেল ঘোষণা করে।

বঙ্গবন্ধু পরিষদের নন্দী-জুলহাস অংশের প্যানেল ঘোষণা করেন এ অংশের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ। 

নন্দী জুলহাস অংশ থেকে সভাপতি পদে নির্বাচন করবেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, সাধারণ সম্পাদক পদে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মোকাদ্দেস-উল-ইসলাম, সহ-সভাপতি পদে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমান মাহবুব ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিহির লাল ভৌমিক, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবুল হায়াত, কোষাধ্যক্ষ পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ুন কাইসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আবু বকর সিদ্দিক।

আরও পড়ুন: রাবিতে কুয়েট শিক্ষক সেলিম হোসেনের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি

এছাড়া নন্দী জুলহাস অংশ থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচন করবেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড শামিমুল ইসলাম, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহের নিগার, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক তারিক হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড মো. কাউসার আহমেদ পাটওয়ারী, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ হোসেন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মোহাম্মদ মশিউর রহমান।

এদিকে এর পরপরই বঙ্গবন্ধু পরিষদের মিজান-নাসির অংশ প্যানেল ঘোষণা করেন এ অংশের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এন.এম. রবিউল আউয়াল চৌধুরী।

আরও পড়ুন: তথ্য জমা না হওয়ায় বার্ষিক মূল্যায়নে কুবির অবস্থান ৪২ তম

এ প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করবেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো: এমদাদুল হক, সহ-সভাপতি পদে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মঈনুল হাছান ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মোহাম্মদ জসিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো মাহবুবুল হক ভূইয়াঁ, কোষাধ্যক্ষ পদে একই বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একই বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান রাহাত, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিবুল্লাহ।

মিজান-নাসির অংশ থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচন করবেন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড মো. শাহাদাৎ হোসেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড মুহাম্মদ রেজাউল ইসলাম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাহেদুর রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসির হুসেইন, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আওলাদ হোসেন ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক সংগীতা বসাক।

অপরদিকে বিএনপি-জামাত সমর্থিত সাদা দল শুধুমাত্র চারটি পদে নির্বাচন করবে বলে জানিয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আবদুল হাকিম।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‍ভর্তির মেধাতালিকা প্রকাশ

সাদা দল থেকে সভাপতি পদে নির্বাচন করবেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল, সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, সহ-সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং কার্যকরী সদস্য পদে একই বিভাগের অধ্যাপক ড মো: আবদুল হাকিম।

এর আগে গত বছর শিক্ষক সমিতি ২০২১ এর নির্বাচনেও বঙ্গবন্ধু পরিষদের এ দুটি পক্ষ আলাদা আলাদা প্যানেল ঘোষণা করে নির্বাচনে অংশ নেয়৷ পরে ঐ নির্বাচনে নন্দী-জুলহাস সমর্থিত শামীমুল-কামাল প্যানেল নিরঙ্কুশভাবে পূর্ণ প্যানেলে জয়লাভ করে৷

শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
১৬ বছর বিনা বেতনে আজান, আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিনকে বিদায়
  • ১৩ নভেম্বর ২০২৬
আইসিইউ থেকে না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী মাসুদ বায়েজিদ
  • ১৩ নভেম্বর ২০২৬
৭ দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি: ম…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950