ববিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

১৪ নভেম্বর ২০২১, ০২:৫৯ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। রবিবার (১৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জামান কবির, ইংরেজি বিভাগের শিক্ষার্থী আনিকা সরকার, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ, মাসুম রানা ও মাহমুদুল হাসান তমাল প্রমুখ।

মানববন্ধনে হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জামান কবির বলেন, সরকারকে জিম্মি করে পরিবহন মাফিয়ারা ইচ্ছামতো ভাড়া বৃদ্ধি করেছে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার নাকি তেলের দাম বৃদ্ধি করেছে। সরকার বিদেশ থেকে তেল আমদানি রাতারাতি করে না। মিনিমাম ৬ মাসের তেল আমদানি করে রাখে। দ্রব্যমূল্য বাড়াতে সাধারণ মানুষ ভালো করে খেতে পারছেন না। আশা করি দায়িত্বশীলরা এ দিকে নজর দিবেন। 

শিক্ষার্থী সুজন মাহমুদ বলেন, জ্বালানি তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু বরিশালে এলপিজি চালিত সিএনজিগুলো অনৈতিকভাবে রূপাতলী থেকে সদর পর্যন্ত ভাড়া ২০ টাকা করে দিয়েছে। অতিরিক্ত এ ভাড়া শিক্ষার্থীদের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করেছে।

 

চবিতে গাঁজাসহ হাতেনাতে আটক ‘স্থানীয় ব্যক্তি’
  • ১৩ নভেম্বর ২০২৬
৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শেষ মুহূর্তে ‘অনিবার্য কারণ’ দেখি…
  • ১৩ নভেম্বর ২০২৬
‎মাদরাসা থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, এবার নির্মাতা-সংগীত…
  • ১৩ নভেম্বর ২০২৬
আসামে ট্রাক-বাস সংঘর্ষে নিহত অন্তত ২৪
  • ১৩ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের জ্বালানো আগুন সরকার নেভাতে ব্যর্থ হলে স্বরাষ্ট…
  • ১৩ নভেম্বর ২০২৬
২২৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার; গ্রেপ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950