এনআইডিবিহীন শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের তথ্য চেয়েছে জাককানইবি

১৬ সেপ্টেম্বর ২০২১, ০২:১৭ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) © লোগো

কোভিড-১৯ টিকা কার্যক্রমে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে যে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদের জন্ম নিবন্ধন সংক্রান্ত তথ্য চেয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) কর্তৃপক্ষ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর সাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের যথাযথ তথ্যপ্রদান করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের গত ১৩ সেপ্টেম্বরের প্রদত্ত ছক অনুযায়ী আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের নির্দিষ্ট লিংকে গিয়ে জন্ম নিবন্ধন সংক্রান্ত তথ্য প্রদান করতে বলা হয়েছে। লিংকে প্রবেশ করে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নম্বর, নাম, বিভাগ, লিঙ্গ, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর দিতে হবে।

লিংকটি পেতে এখানে ক্লিক করুন। 

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস যেসব জেলায়
  • ০৬ এপ্রিল ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ০৬ এপ্রিল ২০২৬
হাবিপ্রবির অর্ধেকের বেশি বাস বিকল, যাতায়াতে ভোগান্তি শিক্ষা…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬