কুবির ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে অনিক-এনায়েত

১৬ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৬ PM
সভাপতি মুনিম হাসান অনিক  ও সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ

সভাপতি মুনিম হাসান অনিক ও সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদে নতুন নেতৃত্ব এসেছে। এতে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুনিম হাসান অনিককে সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী এনায়েত উল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুই সদস্যের এ আংশিক কমিটির অনুমোদন দেন সদ্য বিদায়ী সভাপতি সভাপতি এ জে রাব্বী এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম শাওন।

নতুন সভাপতি অনিক বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের এবং সাধারণ সম্পাদক এনায়েত ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, সামনের বছরগুলোতে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে যেন আরও বেশি সংখ্যক শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে ব্রাহ্মণবাড়িয়াকে আলোকিত করতে পারে সে দিকটায় আমরা গুরুত্ব দিবো।

সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা এবং গতিশীলতা নিশ্চিত করতে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন…
  • ১৪ অক্টোবর ২০২৬
উপজেলা বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব হলেন দুই শিক্ষক, বললেন— ‘…
  • ১৪ অক্টোবর ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইস্যুতে নন-এমপিও প্রতিষ্ঠা…
  • ১৪ অক্টোবর ২০২৬
​এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬