সমৃদ্ধ দেশ গড়তে প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই: পিএসসি চেয়ারম্যান 

০৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৭ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা © টিডিসি ফটো

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, সমৃদ্ধ দেশ গড়তে প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন হয়। তাই যথাযথ প্রশিক্ষণ নিয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী এক অনলাইন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে হওয়া ওই কর্মশালার শিরোনাম ছিলো- ‘ট্রেইনিং অন গুড গর্ভন্যান্স, অফিস এন্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট’।

অনুষ্ঠানের অনলাইনে সংযুক্ত হয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়তে শিক্ষকরাই হচ্ছেন পথ প্রদর্শক। তারা সহ সকলের সম্মিলিত প্রয়াসেই গড়ে উঠবে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ, যার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যেতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।

প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট ও দপ্তর প্রধানগণ অংশগ্রহণ করেন। আগামীকাল ৯ সেপ্টেম্বর কর্মশালার দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেবেন।

নওগাঁয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সরকারি সহায়তা
  • ২৩ মার্চ ২০২৬
জেনে নিন কম খরচে মেডিকেলে পড়ার সেরা ৪ দেশ সম্পর্কে
  • ২৩ মার্চ ২০২৬
রমজানে ৩০ দিন  নামাজ পড়ে পুরস্কার পেল ৫৭ শিশু- কিশোর
  • ২৩ মার্চ ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, পদ ৫, আবেদন শে…
  • ২৩ মার্চ ২০২৬
৭ দিনের ঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে ব্যাংক-অফিস-আদালত
  • ২৩ মার্চ ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা: শিক্ষার্থীদের মানতে হবে ১০ নির্দে…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence