জাককানইবিতে ফোকলোর গবেষণা পত্রিকা প্রকাশ

০৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৩ PM
ফোকলোর গবেষণা পত্রিকা

ফোকলোর গবেষণা পত্রিকা © টিডিসি ফটো

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফোকলোর বিভাগের উদ্যোগে ‘ফোকলোর গবেষণা পত্রিকা’ (Research Journal of Folklore) প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান জার্নালটির মোড়ক উন্মোচন করেন। জার্নালটির প্রথম সংখ্যায় দেশ-বিদেশের ২৩ জন গবেষকের ফোকলোর বিষয়ক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

জার্নালটির সম্পাদক মো. বাকীবিল্লাহ বলেন, ‘করোনাকালীন সংকটের জন্য জার্নালটি কিছুটা দেরিতে প্রকাশিত হলেও আমরা গুরুত্ব দিয়েছি কোয়ালিটি যেন ঠিকঠাক মেইনটেইন হয়। আশাকরি, ফোকলোর গবেষণা পত্রিকা বাংলাদেশের ফোকলোর চর্চার ধারাকে বৈশ্বিক প্রেক্ষাপটে মেলে ধরতে সক্ষম হবে।’

সম্পাদনা পর্ষদের সদস্য ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ বলেন, ‘ফোকলোর গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরিতে জার্নালটি ভূমিকা রাখবে। ফোকলোর তত্ত্ব, নগর ফোকলোর, ক্ষেত্রসমীক্ষণসহ নানামাত্রিক ব্যতিক্রমী ও মৌলিক গবেষণাপ্রবন্ধ প্রথম সংখ্যাটিকে ঋদ্ধ করেছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালাল উদ্দীন, সম্পাদনা পর্ষদের সদস্য জনাব মো. বাকীবিল্লাহ, ড. মো. সাইফুল ইসলাম এবং ড. মোহাম্মদ মেহেদী উল্লাহসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।

একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬
রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬