করোনাকালীন কুবিতে পরিবহন ও আবাসিক ফি মওকুফ

০৫ জুলাই ২০২১, ০৩:৫৭ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনাকালীন সময়ের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের পরিবহন ও আবাসিক হল ফি মওকুফ করা হয়েছে। আজ সোমবার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।

রেজিস্ট্রার বলেন, একাডেমিক কাউন্সিলের সুপারিশ এবং গত ২৭ জুন অনুষ্ঠিত হওয়া ৮০তম সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন করোনাকালীন সময়ের জন্য শিক্ষার্থীদের এসব ফি মওকুফ করেছে।

রেজিস্ট্রার সূত্রে আরো জানা যায়, করোনাকালীন সময়ের জন্য স্নাতকোত্তরের ভর্তি ফি কমানোর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানকে আহবায়ক, রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহেরকে সদস্য সচিব এবং সকল অনুষদের ডিনদের সদস্য করে একটি কমিটি করা হয়েছে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে কমিটির মাধ্যমে সুপারিশ হয়ে বিশ্ববিদ্যালয়ের এফসি (অর্থ কমিটি) এবং সিন্ডিকেটে সিদ্ধান্ত হবে।

প্রসঙ্গত, গত ১৪ জুন শিক্ষার্থীরা স্নাতকোত্তরের ভর্তি ফি হ্রাস এবং আবাসিক হল ফি মওকুফ করার দাবিতে মানববন্ধন করে এবং উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়। এর আগে করোনা সংক্রমণ দেখা দিলে ২০২০ সালের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়া হয়।

শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণ হচ্ছে আরও দুই শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সি…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950