ক্যান্সার আক্রান্ত গবি ছাত্রীর পাশে ডিবেটিং সোসাইটি

২১ জুন ২০২১, ০৬:৪৩ PM
ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর পাশে গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর পাশে গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি © টিডিসি ফটো

সদ্য গঠিত হওয়া গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জিবিডিএস) তাদের প্রতিষ্ঠানের ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ফাহিমা আক্তার লিজুর পাশে দাঁড়িয়েছে। তারা মিলিতভাবে আয়োজিত বিতর্ক থেকে অর্জিত ১০ হাজার টাকা অসুস্থ শিক্ষার্থীর সাহায্যে  ব্যয় করেছেন। 

১৭ থেকে ২০ জুন একটি ফান্ড রাইজিং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে জিবিডিএস। উক্ত প্রতিযোগিতায় দেশের স্বনামধন্য ২৮টি বিতর্ক ক্লাব অংশ নিয়ে থাকে। আয়োজিত প্রতিযোগিতা থেকে অর্জিত পুরো অর্থ গবি শিক্ষার্থী লিজুর চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়।

সোমবার (২১ জুন) দুপুরে জিবিডিএস এর অর্থ সম্পাদক রোগীর ভাই সুমন এর নিকট এ সহায়তা প্রদান করেন।

এ সম্পর্কে জিবিডিএস এর সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত লিজুর চিকিৎসা ব্যয় প্রায় ৪০ লাখ টাকা। এ বিপুল অর্থ মোটেই সহজলভ্য নয়। এমন অবস্থায় কিছুটা হলেও আমরা তাকে সাহায্য করতে চেয়েছি। বিতর্কের মাধ্যমে অর্জিত অর্থ আমাদের সংগঠনের

অর্থ সম্পাদকের মাধ্যমে রোগীর ভাই সুমন এর নিকট পৌঁছে দেয়া হয়েছে এবং তাকে আশ্বস্ত করা হয়েছে যে, জিবিডিএস এর সকল সদস্য লিজুর জন্য সর্বদা চেষ্টা করে যাবে।  যাতে করে লিজুর মানসিক ও আর্থিক সমস্যা সমাধান হয়।

উল্লেখ্য, যুক্তিতে মিলে মুক্তি  এই স্লোগানকে উদ্দেশ্য  করে জিবিডিএসের উপদেষ্টা মন্ডলীর সার্বিক সহযোগিতায় গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি-জিবিডিএস গঠিত হয় ২৬ মে। যার লক্ষ্য গণ বিশ্ববিদ্যালয় কে দেশ এবং দেশের বাহিরে ইতিবাচক ভাবে তুলে ধরা। এর সভাপতি হিসেবে নিযুক্ত হন মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হন মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ। উক্ত কমিটি শুরু থেকেই নিজেদের দায়িত্বের প্রতি সচেতন থেকে তাদের কার্যক্রম পূর্বের ন্যায় অব্যাহত রেখেছে। 

 

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬