ঢাকা কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপন 

০৫ জুন ২০২১, ০১:৫৩ PM
বৃক্ষরোপন করছে ঢাকা কলেজ ছাত্রদল

বৃক্ষরোপন করছে ঢাকা কলেজ ছাত্রদল © টিডিসি ফটো

বিশ্ব পরিবেশ দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারাদেশে ৪০ লক্ষ জিয়া ট্রি তথা নিম গাছসহ বিভিন্ন ফলজ ও ভেষজ গাছ রোপণের কর্মসূচি পালন করছে ছাত্রদল। এরই অংশ হিসেবে রাজধানীর ঢাকা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছে ঢাকা কলেজ ছাত্রদল। 

৫ জুন শনিবার সকাল ১০ টায় ঢাকা কলেজের প্রধান ফটকের বাগানে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, সাজ্জাদ হোসাইন চৌধুরী, মেসকাত হোসেন তনয়, শাহাবুদ্দিন ইমন, পিয়াল হাসান, সজীব বিশ্বাস প্রমুখ।

কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬
‘১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্য রাজপথে দেখিনি’— রাশেদ খাঁনের বক্…
  • ১৭ অক্টোবর ২০২৬
ল্যাপটপ পাচ্ছে ৪০ হাজার শিক্ষার্থী
  • ১৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতে ইংরেজি শেখানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খালিদের ফলোয়…
  • ১৭ অক্টোবর ২০২৬
মানুষ কেন প্রশ্ন তুলছে— ‘হাদি কে?’
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, আহত ৬
  • ১৭ অক্টোবর ২০২৬