এইচএসসির ফেল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

১৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় এক বা দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি কার্যক্রম বন্ধ না রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এসব শিক্ষার্থীর ফলের অপেক্ষা না করেই মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং অন্যান্য কার্যক্রম চালিয়ে নেওয়া উচিত।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির (বিসিএস) ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়নবিষয়ক উদ্ভাবন’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা সবসময় বর্ষাকালে অনুষ্ঠিত হয়, তাই আমাকে এটি এগিয়ে আনতে হবে। যদিও শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার পরেই বিদেশে যেতে চায়, আমাদের অবশ্যই সেটিরও সমাধান করতে হবে। সুতরাং এটিই সমস্যা এবং আমি সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়দের অনুরোধ করব, দয়া করে সময়মতো শিক্ষা কার্যক্রম শেষ করার চেষ্টা করুন, কারণ আপনারাই সেই প্রতিষ্ঠান যারা বিশ্ববিদ্যালয় চালাবেন।

বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমি পুরো দেশ নিয়ে ভাবছি, কিন্তু আপনাদের প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত, আপনারা নিজেরাই এগুলো পরিচালনা করছেন। তবে আপনাদের মনে রাখতে হবে যে আপনারা শিক্ষার্থী ও অভিভাবকদের সময় নষ্ট করতে পারবেন না।

এইচএসসিতে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য রেফার্ড পরীক্ষার ব্যবস্থা করার কারণ ব্যাখ্যা করে শিক্ষামন্ত্রী বলেন, দেখুন, আমি কেন রেফার্ড পরীক্ষার ব্যবস্থা করলাম? তারা তো আগামী বছর পর্যন্ত অপেক্ষা করে রেফার্ড পরীক্ষা দিতে পারত। আমার বিশ্বাস, যে শিক্ষার্থীরা এক বা দুটি বিষয়ে ফেল করেছে, তাদের যদি আমি এখনই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে না দিই, তবে কী হবে? এই তরুণ প্রজন্মের চারপাশের পরিবেশ ভালো নয়, তারা ধ্বংস হয়ে যাবে, তাদের চরিত্র নষ্ট হবে এবং তারা অলস হয়ে পড়বে।

তিনি আরও বলেন, এই কারণেই আমি এটি অবিলম্বে করতে চেয়েছি, যাতে তারা তাদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে বা টিভিইটি (কারিগরি শিক্ষা) যাওয়ার সুযোগ পায়। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আপনাদের রেফার্ড শিক্ষার্থীদের ফল প্রকাশের অপেক্ষায় বসে থাকতে হবে না আমি এমনটাই বিশ্বাস করি। যাই হোক, আপনারা আপনাদের পরীক্ষা চালিয়ে যান।

আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েট ভিসি ও…
  • ১৪ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার,…
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফেল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে যা বলল…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের …
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950