বদলে গেল গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম

০৪ জুন ২০২১, ০৯:৪৭ AM
গার্হস্থ্য অর্থনীতি কলেজ

গার্হস্থ্য অর্থনীতি কলেজ © ফাইল ছবি

রাজধানীর আজিমপুরের অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম পরিবর্তন করে ‘গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, আজিমপুর, ঢাকা’ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবু নাছের বেগ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন বদলে যাচ্ছে ঢাবি অধিভুক্ত আজিমপুর গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম

এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আজিমপুর, ঢাকা-এর নাম পরিবর্তন করে ‘গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, আজিমপুর, ঢাকা’ নামে নামকরণে নির্দেশক্রমে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।

উল্লেখ্য, গার্হস্থ্য অর্থনীতি কলেজ ১৯৬১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি পেশাভিত্তিক মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান। এটি আমেরিকার ফোর্ড ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রের ওকলাহামা স্টেট ইউনিভার্সিটির সহায়তায় ঢাকায় স্থাপিত হয়। বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অধীভুক্ত একটি কলেজ। এই কলেজের কোর্সগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের আওতাধীন।

লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীর ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইন…
  • ১৭ অক্টোবর ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
এখন থেকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি দেখতে…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মক…
  • ১৭ অক্টোবর ২০২৬
ভারতকে ঘিরে অনিশ্চয়তা, যা বলছে সাফ
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ওয়ালটনে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬