বদলে যাচ্ছে ঢাবি অধিভুক্ত আজিমপুর গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম

২৫ আগস্ট ২০২০, ০৪:২৩ PM

© ফাইল ফটো

রাজধানীর আজিমপুরস্থ গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম পরিবর্তন করে কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সাইন্স নামকরণের যৌক্তিকতা উল্লেখপূর্বক সুপারিশসহ মতামত প্রেরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রেজিস্ট্রার বরাবরে চিঠি প্রেরণ করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়।

প্রসঙ্গত, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলো হচ্ছে- গার্হস্থ্য অর্থনীতি কলেজ (আজিমপুর), বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ (গ্রিন রোড), ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স (লালমাটিয়া), আকিজ কলেজ অব হোম ইকনমিক্স (ধানমন্ডি), এবং ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ (ময়মনসিংহ)। এর মধ্যে আজিমপুরের কলেজ ছাড়া বাকিগুলো বেসরকারি।

কক্সবাজারে আগুন: টুপটুপ রিসোর্টের ইনচার্জ আটক
  • ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা
  • ১৭ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীর ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইন…
  • ১৭ অক্টোবর ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
এখন থেকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি দেখতে…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মক…
  • ১৭ অক্টোবর ২০২৬