ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

১৪ নভেম্বর ২০২৬, ০২:১২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় বাসের চাপায় আবদুল মান্নান (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসিআই কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (১৩ নভেম্বর)  রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ভান্ডাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নান ঠাকুরগাঁও সদর উপজেলার মাঝগ্রামের দছির উদ্দিনের ছেলে।

হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় আবদুল মান্নান মোটরসাইকেলযোগে ভরাডোবার দিকে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী দুটি বাসের পাল্লাপাল্লির মধ্যে একটি অজ্ঞাতনামা বাস তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা গেছে, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে পরিবারসহ ভালুকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সেখানে তিনি এসিআই কোম্পানির ওষুধ বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম গণমাধ্যমকে জানান, দ্রুতগতিতে চলা দুটি বাসের পাল্লাপাল্লির সময় একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে আবদুল মান্নান ঘটনাস্থলেই নিহত হন। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের প্রশাসনিক জটিলতায় শিক্ষার্থীদের…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েট ভিসি ও…
  • ১৪ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার,…
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফেল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে যা বলল…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950