সশরীরে পরীক্ষা নেবে কুবি, শুরু ১৩ জুন

০৩ জুন ২০২১, ০৬:৪০ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা আগামী ১৩ জুন থেকে সশরীরে শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার (০৩ জুন) বিকেল ৩টা থেকে শুরু হওয়া একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

তিনি বলেন, আগামী একাডেমিক কাউন্সিলে আগামী ১৩ জুন থেকে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরীক্ষা কমিটি পরীক্ষার শিডিউল ঠিক করবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।

প্রসঙ্গত, দেশে করোনা মহামারীর প্রকোপ ২য় ধাপে বৃদ্ধি পাওয়ায় গত ২৩ ফেব্রুয়ারি উপাচার্যের সাথে ডিন ও প্রভোস্টদের এক সভা থেকে চলমান সকল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন।

এর আগে, গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়। পরে ২০ ডিসেম্বর থেকে পরীক্ষা নেয়া শুরু করা পর করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বন্ধ করে দেয়া হয়। এ সময় ৩২ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

সৌদির সঙ্গে মিল রেখে ফেনীতে তিন পৃথক স্থানে ঈদ উদযাপন
  • ২০ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণ গেছে ৫ বাংলাদেশির: পররাষ্ট্র প্র…
  • ২০ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে অন্তত ১৬ বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
  • ২০ মার্চ ২০২৬
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
  • ২০ মার্চ ২০২৬
যে কারণে শিক্ষামন্ত্রীকে ‘ব্যর্থ’ বলছেন ঢাবি অধ্যাপক
  • ২০ মার্চ ২০২৬
ফিতরা কী, কীভাবে হিসাব করবো, কাকে দেবো?
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence