জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ইমদাদুল হক

০১ জুন ২০২১, ০২:৩১ PM

© টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইমদাদুল হক। তিনি বিশ্ববিদ্যালয়টির সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

আজ মঙ্গলবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন কে?

পাঁচটি শর্তে আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। শর্তগুলো হলো:

ক) উপাচার্য হিসেবে তাঁর নিয়ােগের মেয়াদ ৪ বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন;

খ) উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন;

গ) তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভােগ করবেন;

ঘ) তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। 

ঙ) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়ােজনে যে কোনাে সময় এ নিয়ােগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলাে।

ট্যাগ: জবি জবি
ভারতের ভিসার ধরন ও আবেদনপত্রের তথ্যে নতুন পরিবর্তন
  • ১২ নভেম্বর ২০২৬
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্…
  • ১২ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস জীবনের শুরু থেকেই ভবিষ্যৎ গড়তে ভালো সঙ্গ বেছে নিত…
  • ১২ নভেম্বর ২০২৬
যদি কথা বলতে দেন, থাকি, না হলে থাকব না: স্পিকারকে নাহিদ
  • ১২ নভেম্বর ২০২৬
অভিষেকেই ৭ উইকেট নিয়ে রেকর্ড সাকিবের
  • ১২ নভেম্বর ২০২৬
কলা অনুষদের ৩ বিভাগে চেয়ারম্যান সংকট, একাই দায়িত্ব সামলাচ্ছ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950