ক্যাম্পাস খুলে পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনে কুবি শিক্ষার্থীরা

২৪ মে ২০২১, ১০:৫০ AM
ক্যাম্পাস খোলার দাবিতে মানববন্ধনে কুবি শিক্ষার্র্থীরা

ক্যাম্পাস খোলার দাবিতে মানববন্ধনে কুবি শিক্ষার্র্থীরা © সংগৃহীত

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে হল ও ক্যাম্পাস খুলে পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে দশটায় প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আহমেদ আবির রায়হানের সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা চালু করার দাবি জানান।

আরও দেখুন: পরীক্ষা নেয়ার বিষয়ে শিক্ষার্থীদের সাথে সরব কুবির শিক্ষকরাও

আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান শুভ বলেন, গ্রামের প্রাইমারী স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী ঝরে যাচ্ছে। যেখানে অফিসার-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছে, তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে না। তাই আমি বলবো, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন।

আরও দেখুন: করোনার বন্ধে বেকার শিক্ষার্থীদের হতাশা বাড়ছে, বলছেন বিশেষজ্ঞরা

টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬