শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের প্রশাসনিক জটিলতায় শিক্ষার্থীদের ৪০ লাখ বছর হারিয়ে যাচ্ছে

১৪ নভেম্বর ২০২৬, ০২:২৪ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজন, ফলাফল প্রকাশ এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের প্রশাসনিক জটিলতার কারণে ২০ লাখ শিক্ষার্থীর সম্মিলিতভাবে ৪০ লাখ বছরের সমপরিমাণ সময় অপচয় হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক কনফারেন্সে তিনি এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ১৬ বছর বয়স হওয়ার পর একজন শিক্ষার্থীর এসএসসি পাস করা উচিত। কিন্তু আপনি দেখবেন আজকাল ১৭ বছর লেগে যায়, কারণ পরীক্ষা নেওয়া, ফলাফল প্রকাশ এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বোর্ড হিসেবে আমারই এক বছর সময় লেগে যায়। ফলে সেখানে এক বছর নষ্ট হয়। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের প্রশাসনিক জটিলতার কারণে এখানেও এক বছরের ব্যবধান ঘটছে। 

তিনি বলেন, ২০ লাখ শিক্ষার্থীর ক্ষেত্রে ২ বছরের এই অপচয় মানে আমরা বছরওয়ারি ৪০ লাখ বছরের সময় হারাচ্ছি। কার জন্য? আমার নিজের জন্য। তাই আমি সবসময় শিক্ষা মাস ফেব্রুয়ারি ও মার্চে নামিয়ে আনতে চেয়েছি। এই বছর আমি ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু রোজার কারণে তা করতে পারিনি। তাই আমি এটি ১৫ মার্চে পিছিয়ে নিয়েছি এবং এটি এক মাসের মধ্যে শেষ হবে এবং তারপর আমরা ৬০ দিনের মধ্যে ফলাফল দেবো। সেই কারণেই আমি বিষয়টিকে আরও কাছাকাছি আনতে চাই এবং সেশনজট দূর করতে চাই।

মন্ত্রী আরও বলেন, সম্প্রতি এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে; ফলাফল খুব একটা ভালো নয়, মোটেও ভালো না—মাত্র ৫২ শতাংশ পাস করেছে। আমি দেখছি বিশ্ববিদ্যালয়গুলো যথাসম্ভব দ্রুত তাদের ভর্তি নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভিসি মহোদয়দের সাথে আমার একটি মিটিং হয়েছে এবং আমরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের (re-examination) যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি ৭ নভেম্বর শুরু হবে এবং ২৩ নভেম্বর শেষ হবে। অর্থাৎ আমরা ২৩ নভেম্বরের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফলাফল প্রকাশ করতে যাচ্ছি।

ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের প্রশাসনিক জটিলতায় শিক্ষার্থীদের…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েট ভিসি ও…
  • ১৪ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার,…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950