ইউজিসির নীতিমালা প্রত্যাখান ইবি শিক্ষক সমিতির

২৩ এপ্রিল ২০২১, ০৭:২৮ PM

© ফাইল ছবি

পাবলিক বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত ‘পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অভিন্ন নীতিমালা’ প্রত্যাখ্যান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতি। এ নীতিমালা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থী উল্লেখ করে সংবাদ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

আজ শুক্রবার (২৩ এপ্রিল) সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসি কর্তৃক প্রণীত অভিন্ন নীতিমালা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও প্রচলিত আইনের সাথে অসঙ্গতিপূর্ণ এবং উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অন্তরায়। এছাড়া এই ত্রুটিপূর্ণ নীতিমালা শিক্ষকদের জন্য অসম্মানজনক। তাই ইবি শিক্ষক সমিতি এই নীতিমালার তীব্র নিন্দা জানাচ্ছে ও একইসাথে তা প্রত্যাখ্যান করছে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসন পরিপন্থী ও শিক্ষকদের জন্য অসম্মানজনক এ নীতিমালা অবিলম্বে বাতিল করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানায় শিক্ষক সমিতি।

গত ২৫ মার্চ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়নের যুগোপযোগী নীতিমালা প্রণয়ণের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিকা’ প্রেরণ করে ইউজিসি।

অবশেষে টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নিল বিসিবি
  • ১৮ অক্টোবর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটি শিশু আইন, ২০১৩ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ১৮ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৮ অক্টোবর ২০২৬
নগদের দুর্গাপূজার কেনাকাটায়  শ্রীলংকা বেড়ানোর সুযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্…
  • ১৮ অক্টোবর ২০২৬
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সারের স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকা…
  • ১৮ অক্টোবর ২০২৬