ডিজিটাল আইন বাতিল চায় ইবি ছাত্র ইউনিয়ন

০১ মার্চ ২০২১, ০৯:৪২ PM
ছাত্র ইউনিয়নের মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি

ছাত্র ইউনিয়নের মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি © টিডিসি ফটো

কারাগারে লেখক মোশতাক আহমেদের মৃত্যুর বিচার চেয়ে মোমবাতি প্রজ্জ্বলন করে প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শিক্ষার্থীদের মশাল মিছিল থেকে আটককৃত ৭ ছাত্রনেতার মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ সোমবার (০১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘মোশতাক আহমেদ একজন মুক্তমনা লেখক ছিলেন। তিনি সমাজের অনিয়ম ও অব্যবস্থাপনাগুলো তার লেখনিতে তুলে ধরতেন। কিন্তু সরকার ও রাষ্ট্র এটি সহ্য করতে পারেনি। বিনা কারণে তাকে জেলে আটকে রেখে হত্যা করেছে। এটি একটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। এই হত্যার দায় সরকারকেই নিতে হবে।

তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নামে যে কালাকানুন করা হয়েছে- সে আইনের বলি শুধু মোশতাক নয়, এ দেশের প্রত্যেকটা লেখক ও মুক্তচিন্তার মানুষ। এর মাধ্যমে মানুষের বাক স্বাধীনতাকেও হরণ করে রাখা হয়েছে। লেখক মোশতাককে যে আইনের আওতায় আটক করা হয়েছিলো সেই ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিল করতে হবে।

মোমবাতি প্রজ্জ্বলন ও সমাবেশে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক জিকে সাদিক, যুগ্ম সম্পাদক রুমি নোমান, সাংগঠনিক সাম্পাদক সোহানুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুখলেসুর রহমান সুইট, সদস্য সাকিব, তন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
close