করোনা: লাইফ সাপোর্টে ইবি ছাত্র উপদেষ্টা

২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০৮ PM
 অধ্যাপক সাইদুর রহমান ও ইবি লোগো

অধ্যাপক সাইদুর রহমান ও ইবি লোগো © টিডিসি ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান রাজধানীর ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। ক্রমেই তার অবস্থা অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলা বিভাগের প্রফেসর ড. রশিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তার সুস্থতা কামনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে।

তিনি জানান, প্রফেসর ড. সাইদুর রহমান স্যারের অবস্থা সংকটাপন্ন। তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ডাক্তার বিষয়টিকে ক্রিটিকাল বলে মনে করছেন। মাঝরাতের দিকে তার অক্সিজেন সেচুরেশন খুবই কমে যায়। রক্তচাপও মারাত্মকভাবে কমে যায়। পরে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ায় ভোরের দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অক্সিজেন ও ফুসফুস একেবারেই কাজ করছিল না।

প্রফেসর ড. রশিদুজ্জমান আরো জানান, বেশ কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। স্পেশাালাইজড হাসপাতালে গত তিনদিন আগে বিদ্যুত বিভ্রাট হওয়ায় তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন।

গত ২৭ জানুয়ারি প্রফেসর ড. সাইদুর রহমারে সস্ত্রীক করোনা পজিটিভ আসে। পরবর্তীতে ফুসফুসের জটিলতা বৃদ্ধি পাওয়ায় গত ২ ফেব্রুয়ারি থেকে তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে গত ১১ ফেব্রুয়ারি তার অবস্থার উন্নতি হয়। সেদিন তাকে দুপুরের দিকে হাই ডেপেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে নেওয়া হয়।

ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে এবার বিজিবির ড্রোন-এআইয়ের নজরদারি
  • ১৪ নভেম্বর ২০২৬
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950