হল না খোলা পর্যন্ত আন্দোলন করবেন ইবি শিক্ষার্থীরা

২১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪৯ PM
হল খোলার দাবিতে আন্দোলনরত ইবি শিক্ষার্থীরা

হল খোলার দাবিতে আন্দোলনরত ইবি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

আবাসিক হল না খোলা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামীকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে প্রত্যেকটি আবাসিক হলের সামনে অবস্থান করারও ঘোষণা দিয়েছেন তারা।

রবিবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে উদ্ভুত সমস্য নিয়ে আলোচনা শেষে এই ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, হল খোলার আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করা হবে। মিছিল শেষে প্রতিটি হলের সামনে শিক্ষার্থীরা অবস্থান করবে। যতদিন পর্যন্ত হল না খোলা হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

এর আগে পাঁচ সদস্যের প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে তার বাসভবনে আলোচনায় বসে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ইবি সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবির জীবন, ইবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ।

ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে এবার বিজিবির ড্রোন-এআইয়ের নজরদারি
  • ১৪ নভেম্বর ২০২৬
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950