২৩ ফেব্রুয়ারির মধ্যে হল খুলে দেয়ার দাবি শিক্ষার্থীদের

২১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫৪ PM

© ফাইল ফটো

আগামী ২৩ ফেব্রুয়ারি মধ্যে হল ও লাইব্রেরী খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে ভার্চুয়াল আলোচনা সভায় শিক্ষার্থীরা এ দাবি জানান।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই সময় তারা বরিশাল বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানান।

স্নাতক শেষ বর্ষের এক শিক্ষার্থী জানান, হল খোলা এখন সময়ের দাবি। এ ব্যাপারে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবান্ধব অভিভাবকের সুদৃষ্টি কামনা করছি। উনি শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে ছিলেন, এখনও পাশে থাকবেন আশা করি।

সভায় শিক্ষার্থীরা বলেন, আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে হল খুলতে সময় বেঁধে দেয়া হয়েছে। আর না হয় নির্দিষ্ট তারিখের মধ্যে হল না খোলা হলে কেন হল খোলা হবে না তার যৌক্তিক কারণ প্রশাসনকে জানাতে হবে। প্রশাসন শিক্ষার্থীদের কথা আমলে না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

তারা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুদের মতো পরিস্থিতির শিকার আমরা হতে চাই না। বিশ্ববিদ্যালয়ের হল খোলা থাকলে এই ঘটনা ঘটতো না। হল না খোলায় নিরাপত্তার সাথে সাথে পড়াশোনারও ব্যাঘাত ঘটছে।

হল খোলার দাবি জানিয়ে শিক্ষার্থীরা নিজেদের নাম পরিচয় উল্লেখ করে ফেসবুকে লিখেছেন, জাককানইবির হাজারো শিক্ষার্থী বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের মেস গুলোতে অবস্থান করছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা (যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়) ঘটার পূর্বেই আমরা বিশ্ববিদ্যালয়ের হল ও লাইব্রেরি খোলা চাই। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে অতিদ্রুত হল খুলে দিতে হবে।

ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে এবার বিজিবির ড্রোন-এআইয়ের নজরদারি
  • ১৪ নভেম্বর ২০২৬
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950