এক দফা এক দাবি, আজকে হল খুলে দিবি— স্লোগান ইবি শিক্ষার্থীদের

২১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫১ PM
হল খুলে দেওয়ার দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

হল খুলে দেওয়ার দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

হল খোলার দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ইসালামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার ( ২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে একত্রিত হয়। এসময় শিক্ষার্থীরা ‘প্রশাসনের প্রহসন মানি না মানবো না’, ‘একদফা একদাবি, আজকে হল খুলে দিবি’, ‘শিক্ষকরা ভিতরে, আমরা কেন বাহিরে?’, ‘লাথি মার ভাঙরে তালা, খুলে ফেল হলের তালা’ সহ নানা শ্লোগানে ফেটে পড়ে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তবে সরকারি সিদ্ধান্তের বাইরে তো কিছু করা যাচ্ছে না।’

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করছে শিক্ষার্থীরা।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
close