মাকে বাঁচাতে চলচ্চিত্রের স্বত্ব বিক্রি করছে সহপাঠীরা

১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৬ PM

© ফাইল ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিদা রহমান তৌহিদা। তার মা মোছা. রাফুজা রহমান (৫৪) দীর্ঘদিন যাবত কিডনির সমস্যায় ভুগছেন। এমতাবস্থায় মায়ের চিকিৎসার জন্য নিজেদের নির্মিত চলচ্চিত্রের স্বত্ব বিক্রির পদক্ষেপ নিয়েছে তার সহপাঠীরা।

জানা গেছে, রাফুজা রহমানের কিডনিতে সমস্যা থাকার কারণে রক্ত পরিশোধনের জন্য ডায়ালাইসিস করা প্রয়োজন। কিন্তু ডায়াবেটিস থাকায় তা সম্ভব হচ্ছে না। পাশাপাশি হার্ট ও ফুসফুসে সমস্যা এবং নিউমোনিয়াসহ আরও বিভিন্ন রোগ দেখা দিয়েছে। 

অনেকদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকায় এখন অর্থ সংকটে সেটুকুও বন্ধ হওয়ার পথে। জরুরি ভিত্তিতে আইসিইউতে ভর্তি করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তার চিকিৎসার জন্য কম করে হলেও আরো ৬ থেকে ৭ লাখ টাকা লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

চিকিৎসা চলমান রাখতে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এগিয়ে এসেছে। পড়াশোনার পাশাপাশি নির্মাণ করা কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বত্ব বিক্রির পদক্ষেপ নিয়েছে তারা। চলচ্চিত্রসমূহঃ Sun Flower (Avik Talukdar), Jeremy (Samiul Karim Shuptak), Total Bangladesh 5 Ton (Golam Muntakim), 24 Hours in Dhaka (Samiul Karim Shuptak), Bishpipra (Ahsabul Yamin), Death Theory (Sizu Shahriyer), Fireflies (Sizu Shahriyer)।

শিক্ষার্থীরা জানান, তাদের নির্মিত শর্টফিল্ম গুলো বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক ফেস্টিভালে সমাদৃত এবং পুরস্কৃত হয়েছে। কোনো ওটিটি প্লাটফর্ম, প্রোডাকশন বা কোনো অনলাইন স্ট্রিমিং ওয়েবসাইট কিংবা মিডিয়া হাউজ যদি চলচ্চিত্রগুলোর কপিরাইট তাদের সাধ্যমত মূল্যে কিনে নেয়, তাহলে প্রাপ্ত অর্থ সম্পূর্ণ তৌহিদার মায়ের চিকিৎসার জন্য ব্যয় করা হবে। চলচ্চিত্রগুলোর কপিরাইট কিনবার আগে তা যেকোনো ব্যক্তি বা প্রোডাকশন দেখার সুযোগ রয়েছে।

স্বত্ব কেনার জন্য যোগাযোগঃ

ই-মেইলঃ [email protected]
[email protected]
[email protected]

মোবাইল নম্বরঃ

গোলাম মুনতাকিম-  +8801723415257
আহসাবুল ইয়ামিন-  +8801768970108
অভিক তালুকদার-  +8801725-840482
সামিউল করিম সুপ্তক- +8801709-016289
শাহারিয়ার সিজু-  +8801724-724713

সাহায্য পাঠানোর ঠিকানাঃ

বিকাশ একাউন্ট নাম্বার: 01925694097 (তৌহিদার বড় বোন, তানিয়া রহমান)
ব্যাংক একাউন্ট: Shimanto bank- Tania Rahman- 1001114002424

তৌহিদার মায়ের চিকিৎসার জন্য অনলাইন ফান্ডিংয়ের লিংক- https://l.facebook.com/l.php?

ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950