করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে ইবি ছাত্র উপদেষ্টা, দোয়া প্রার্থনা

০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫৫ PM
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অধ্যাপক সাইদুর রহমান

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অধ্যাপক সাইদুর রহমান © টিডিসি ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ঢাকায় একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি হয়েছেন। ক্রমেই তার অবস্থা অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তার সুস্থতা কামনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে।

বাংলা বিভাগের অধ্যাপক ড. রাশিদুজ্জামন জানান, অধ্যাপক সাইদুর গত ২৮ জানুয়ারি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর করোনা পরীক্ষা করা হলে পজিটিভ রেজাল্ট আসে। তিনি প্রথমে নিজ বাসায় এবং পরে কুষ্টিয়ায় একটি হাসপাতালে চিকিৎসা নেন। পরে গত ২ ফেব্রুয়ারি তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, কোভিডের কারণে তার ফুসফুস বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। গুরুত্বের সঙ্গে তার চিকিৎসা পরিচালনা করা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি করোনায় আক্রান্ত হন অধ্যাপক ড. সাইদুর রহমান। শারিরীক অবস্থার অবনতি হলে গত ০২ ফেব্রুয়ারি তাকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি অক্সিজেন্স মাস্ক ব্যবহার করে শ্বাস নিচ্ছেন। তবে ক্রমেই তার অবস্থা অবনতির দিকে যাচ্ছে।

এদিকে তার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে ইবি শিক্ষক সমিতি। এছাড়া শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বাদ জুমআ ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা দোয়া মোনাজাতে অংশ নেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন খতিব আ স ম শোয়াইব আহমেদ।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
close