শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে খুবির বাঁধন

১৯ ডিসেম্বর ২০২০, ০১:১৯ PM
বাঁধন খুলনা বিশ্ববিদ্যালয় শাখার শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

বাঁধন খুলনা বিশ্ববিদ্যালয় শাখার শীতবস্ত্র বিতরণ কর্মসূচি © টিডিসি ফটো

রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিট ও ‘ইউনিভার্সাল এমিটি’র যৌথ উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার খুলনা ও সাতক্ষীরা জেলার ৮৫০টি পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সদস্যবৃন্দরা।

জানা যায়, সকালে খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী এবং দক্ষিণ বেদকাশী গ্রামে ৩০০ কম্বল বিতরণ করার পর সংগঠনটি কার্যক্রম চালাতে সাতক্ষীরায় চলে যায়। এরপরে দুপুর ২ টা থেকে সাতক্ষীরা আশাশুনি উপজেলার হিজলিয়া, কোলা, কলিমাখলী, হাজারীখালি, কল্যাণপুর, প্রতাপনগর ও হরিষখালী গ্রামে ৪০০ কম্বল বিতরণ করা হয়।

বাঁধন খুবি ইউনিটের সভাপতি নিলয় কুমার সরকার বলেন, দক্ষিণাঞ্চলের অসহায় মানুষগুলো আম্ফান ঝড়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এই প্রচণ্ড শীতে তাদেরকে শীতবস্ত্র দিয়ে পাশে থাকলে মানুষগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। প্রতিটি মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার নিমিত্তে আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করা।

এ কর্মসূচিতে সাথে থাকার জন্য ‘ইউনিভার্সাল এমিটি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের সহয়তায় অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে পেরেছি।

ঢাবির মুজিব হলে শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীর অর্থ চুরির অভি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণ করেন সিএনজিচালক সুমন
  • ১০ অক্টোবর ২০২৬
ককরোচ প্রধান অভিজিৎ দীপকে আটক
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা…
  • ১০ অক্টোবর ২০২৬
ববি ক্যাম্পাসে ছাত্রদল নেতার অবৈধ দোকান নির্মাণ, দাবি প্রক্…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্র…
  • ১০ অক্টোবর ২০২৬