দুর্নীতি করব না, দুর্নীতিকে সহ্য করব না: যবিপ্রবি উপাচার্য

১৮ মার্চ ২০২০, ০৮:৩৯ AM

© টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতদিনে আমাদের একটাই শপথ নিতে হবে- আমরা কেউ দুর্নীতি করব না। দুর্নীতিকে সহ্য করব না, প্রশ্রয় দেব না। বিশ্ববিদ্যালয়ের সীমানার মধ্যে দুর্নীতি হতে দেব না। যবিপ্রবি সম্পূর্ণ দুর্নীতি মুক্ত। জাতির পিতার প্রতি শ্রদ্ধা রেখে এই একটা কাজ করতে পারলেই আমাদের অনেক কিছু করা হয়ে যাবে।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন। মরণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জন্মশত বর্ষ সকল কর্মসূচিই অত্যন্ত সীমিত পরিসরে পালন করা হয়।

জাতির পিতার জন্মশতবর্ষের কর্মসূচি শুরু হয় সকাল সাড়ে ৬টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তাদের নেতা-কর্মীদের নিয়ে জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

ঝালকাঠিতে শেরেবাংলার জরাজীর্ণ জন্মভিটা, দেখার যেন কেউ নেই
  • ২৬ অক্টোবর ২০২৬
মিষ্টির আসনে এমপি হচ্ছেন এলিজা জামান
  • ২৬ অক্টোবর ২০২৬
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
  • ২৬ অক্টোবর ২০২৬
হ্যান্ডশেক করতে হাত বাড়ালেন জাপানের মন্ত্রী, হাসিমুখে সৌজন্…
  • ২৬ অক্টোবর ২০২৬
পটুয়াখালীতে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত, থানায় হত্…
  • ২৬ অক্টোবর ২০২৬
তামিমের এক ফোনেই যেভাবে বাংলাদেশে আইপিএলের নিলাম সঞ্চালক 
  • ২৬ অক্টোবর ২০২৬