রাবির বাগেরহাট জেলা সমিতির সভাপতি মৌ, সম্পাদক ফাহিম

২৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৫ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মৌ সাহাকে সভাপতি এবং এগ্রোনোমি বিভাগের তৌফিক ফাহিমকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয়ে বাগেরহাট জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন নাজমুল হক (ইসলামিক স্টাডিজ, ৪র্থ বর্ষ), আব্দুল আহাদ (সিএসই, ৪র্থ বর্ষ), অমিত মধু (ফাইন্যান্স, ৪র্থ বর্ষ)। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন অপূর্ব সাহা (রসায়ন, ৩য় বর্ষ), বৃষ্টি রায় (একাউন্টিং, ৩য় বর্ষ), ইস্কান্দার (ইকোনমিক্স, ৩য় বর্ষ)। 

এর আগে গত ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে জেলা সমিতির নবীন বরণ ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ইউসুফ আলী শিমুলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক  ড. স্বরোচিষ সরকার। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম, রসায়ন বিভাগেট অধ্যাপক ড. এস এম মঞ্জুরুল আলম, প্রফেসর, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস হোসাইন, সহযগী অধ্যাপক অমিতাভ কুমার হালদার উপস্থিত ছিলেন।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬