৪ দিন নির্দিষ্ট সময়ে বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটসহ সব অনলাইন সেবা, সময় জানিয়ে বিজ্ঞপ্তি জারি

২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটসহ সব অনলাইন সেবা চার দিন নির্দিষ্ট সময়ে বন্ধ থাকবে। সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের তথ্য-প্রযুক্তি দপ্তর থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ডাটা সেন্টারে জরুরি ভিত্তিতে নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন, শেয়ারড স্টোরেজ সংযুক্তকরণ ও প্যাসিভ নেটওয়ার্ক স্থানান্তরের কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়গুলোতে ওয়েবসাইটসহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অনলাইন সেবা বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফায় ২৭ অক্টোবর দুপুর ১টা থেকে ২৮ অক্টোবর দিবাগত রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত অনলাইন সেবা বন্ধ থাকবে।
দ্বিতীয় দফায় ২৯ অক্টোবর দুপুর ১টা থেকে ৩০ অক্টোবর দিবাগত রাত ১টা পর্যন্ত সেবা বন্ধ থাকবে। এ ছাড়া তৃতীয় দফায় ৩০ অক্টোবর সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ওয়েবসাইটসহ অনলাইন সেবা ব্যবহার করা যাবে না।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬