যমুনায় গোসলে নেমে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

২৬ অক্টোবর ২০২৬, ১০:৩৫ PM
জিসান আহমেদ

জিসান আহমেদ © সংগৃহীত

সিরাজগঞ্জের এনায়েতপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর জিসান আহমেদ নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​মৃত জিসান আহমেদ (২৩) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাসের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া মহল্লার ছেলে।

​পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রবিবার (২৫ অক্টোবর) ঢাকা থেকে চার বন্ধু মিলে সিরাজগঞ্জের এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় ঘুরতে যান। একপর্যায়ে তারা যমুনা নদীতে গোসল করতে নামলে জিসান পানির স্রোতে তলিয়ে যান। জিসানকে ভেসে যেতে দেখে তার বন্ধু ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।

পরে ​সংবাদ পেয়ে এনায়েতপুর থানা পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিস কর্মীরা রবিবার দিনভর উদ্ধার অভিযান চালান। পরবর্তীতে সোমবার সকালে রাজশাহী থেকে আগত বিশেষ ডুবুরি দলের সহায়তায় স্পার বাঁধের দক্ষিণ অংশ থেকে জিসানের নিথর দেহ উদ্ধার করা হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬