মিডিয়া চত্বরে ঝুলছে বেরোবি উপাচার্যের আমলনামা

২০ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৩ PM

© টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহর ধারাবাহিকভাবে ক্যাম্পাসে অনুপস্থিতির তালিকা প্রকাশ করে একটি বোর্ড লাগিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘অধিকার সুরক্ষা পরিষদ’।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে হোয়াইট বোর্ডে মার্কারে লিখে উপাচার্যের অনুপস্থিতির আমলনামা প্রদর্শন করেছে শিক্ষকদের সংগঠনটি।

বেরোবি উপাচার্য ক্যাম্পাসে যোগদান করেন ২০১৭ সালের ১৪ জুন। যোগদানের পর থেকে মোট ৯৭৯ দিনের মধ্যে ক্যাম্পাসে উপস্থিত ছিলেন মাত্র ২২৭ দিন অন্যদিকে অনুপস্থিত ছিলেন ৭৫২ দিন। এর মধ্যে আবার কোনো দিন মাত্র দুই-এক ঘন্টা ক্যাম্পাসে অবস্থান করেছিলেন। পরবর্তীতে ঘন্টা মিনিটের তালিকাও প্রকাশ করা হবে বলে জানান অধিকার সুরক্ষা পরিষদের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন, অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মতিউর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ-উল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এইচ এম তারিকুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল, সহকারী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক খায়রুল কবির সুমন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন প্রমুখ।

অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ড. মতিউর রহমান বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য এমন কি কোনো আইন আছে যে উপাচার্য দিনের পর দিন ধারাবাহিকভাবে ক্যাম্পাসে অনুপস্থিত থাকবেন? বর্তমান উপাচার্যের নিয়োগপত্রে স্পষ্ট উল্লেখ আছে সার্বক্ষণিক ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। অথচ তিনি ঘোষণা দিয়েই ক্যাম্পাসে অনুপস্থিত থাকেন দিনের পর দিন মাসের পর মাস। তারই প্রতিবাদে আমরা তার অনুপস্থিতির তালিকা অবমুক্ত করলাম এখন সবাই তাঁর অবস্থান দেখতে পারবে।

স্বাধীনতা পদক লক্ষ-কোটি দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত
  • ০৫ মার্চ ২০২৬
রাবিতে ন্যায়ভিত্তিক জ্বালানি রূপান্তর নিয়ে ক্যাবের কর্মশালা
  • ০৫ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর বিদেশে যাওয়া-আসার সময় বিমানবন্দরে থাকবেন ম…
  • ০৫ মার্চ ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, কর্মস্থল ঢাকা
  • ০৫ মার্চ ২০২৬
আপনারা ভোট দিয়ে আমার সাহস বাড়িয়ে দিয়েছেন: এসএম জিলানী
  • ০৫ মার্চ ২০২৬
গুলশানের ইউনাইটেড হাসপাতালের নাম পরিবর্তন
  • ০৫ মার্চ ২০২৬