জকসু গঠনতন্ত্র মতামতের জন্য উন্মুক্ত

২১ ডিসেম্বর ২০১৯, ০৩:৫১ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) গঠনতন্ত্র মতামতের জন্য উন্মুক্ত করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে মতামতের জন্য গঠনতন্ত্র রাখা হয়।

৯০ দিনের মধ্যে জকসু গঠনতন্ত্রের উপর মতামত দিতে পারবে যে কেউ। প্রাপ্ত মতামত গ্রহণযোগ্য হলে তা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবেচনা করবে। জকসুর গঠনতন্ত্র চূড়ান্ত অনুমোদন পাবে পরবর্তী সিন্ডিকেট সভায়। জকসু গঠনতন্ত্র দেখতে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের কোনো বিধান না থাকায় নতুন করে গঠনতন্ত্র তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের দাবির মুখে এই উদ্যোগ নিয়েছে প্রশাসন। ২০০৫ সালে জাতীয় সংসদে পাস হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের বিধান যুক্ত করা হয়নি। তাই এখানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হলে আগে আইনটি সংশোধন এবং ছাত্র সংসদের গঠনতন্ত্র তৈরি করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের উদ্যোগ দৃশ্যমান হওয়ার পর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মতো জকসু নির্বাচন নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে এই ছাত্র সংসদের জটিলতা একধাপ এগিয়ে আছে। এদিকে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মধ্যে ছাত্রলীগ বলছে, প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করলে তারা অংশগ্রহণ করবে। তবে জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচন আয়োজনের আগে ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থানের দাবি জানিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জগন্নাথ কলেজ ছাত্র সংসদের (জকসু) প্রথম নির্বাচন হয় ১৯৫৪ সালে। এরপর ১৯৬৯ সাল পর্যন্ত ছাত্র সংসদের ১০টি কমিটি নির্বাচিত হয়। স্বাধীনতার পরে ১৯৭২, ১৯৭৯, ১৯৮৬, ১৯৮৭ সালে জকসুর আরও চারটি নির্বাচন হয়। ২০০৫ সালে জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

এর আগে ছাত্র সংসদের নির্বাচন সম্পর্কে জবি উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। সব জায়গায় নির্বাচন হবে আর ছাত্র সংসদের ভোট হবে না, এটা হয় না। বর্তমানে ডাকসু নির্বাচন আয়োজন একটা বাধ্যবাধকতার পর্যায়ে পড়েছে। তাদের প্রক্রিয়া শুরু হলে জবিতেও ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা হবে।

তিনি আরো জানান, ডাকসু নির্বাচন হয়ে গেলে একই আদলে গঠনতন্ত্র তৈরি করে জবির একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে পাস করে তা অনুমোদনের জন্য জাতীয় সংসদে পাঠানো হবে। 

সহপাঠীর ধর্ষণ মামলা, কারাগারেই পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন …
  • ২৯ অক্টোবর ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ
  • ২৯ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম পদে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রা…
  • ২৯ অক্টোবর ২০২৬
হতাশাজনক সেশনে অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ
  • ২৯ অক্টোবর ২০২৬
মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো
  • ২৯ অক্টোবর ২০২৬
জলাবদ্ধতায় বাঁশের সাঁকো পেরিয়ে স্কুলে যায় শিক্ষার্থীরা, দুই…
  • ২৯ অক্টোবর ২০২৬