জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের এক বিষয়ের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা

২৯ অক্টোবর ২০২৬, ১১:১০ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ৭ নভেম্বরের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাটি আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। ‍ৃবুধবার (২৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে আগামী ৭ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিতব্য অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, স্থগিত পরীক্ষাটি ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কোড ২২০২। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে। বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক শিক্ষা, গ্রন্থাগার, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, নৃবিজ্ঞান, ভূগোল, মনোবিজ্ঞান, সংগীত ও ক্রীড়া বিজ্ঞানসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষার্থীদের এ পরিবর্তিত সূচি অনুসরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা গ্রহণের দিন ট্রেজারি বা থানা হেফাজতে সংরক্ষিত প্রশ্নপত্র গ্রহণের সময় বিষয় ও পত্রকোড সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। পরীক্ষাসংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে পরীক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬