শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ

২৯ অক্টোবর ২০২৬, ১১:৫২ AM
জব্দ করা ভারতীয় প্রসাধনী

জব্দ করা ভারতীয় প্রসাধনী © সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দিবাগত রাতে উপজেলার বাবলাকোনা সীমান্ত এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এ অভিযান চালায়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরপুরের সীমান্তবর্তী বাবলাকোনা এলাকা দিয়ে ভারতীয় প্রসাধনী পাচারের গোপন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করেন বিজিবির সদস্যরা। জব্দ করা প্রসাধনীর সিজার মূল্য ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের এক বিষয়ের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক চোরাচালান, অন্যান্য অবৈধ পণ্যের পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬