হতাশাজনক সেশনে অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ

২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ AM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ PM
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ © সৌজন্য প্রাপ্ত

দিনের শুরুটা হয়েছিল ভালো অবস্থানে থেকে। ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। সেখান থেকে বড় সংগ্রহের স্বপ্ন দেখতেই পারত নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু ৮ রান যোগ করতেই হারায় চতুর্থ উইকেট, এরপর শুরু হয় ব্যাটিং বিপর্যয়। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 

দিনের প্রথম সেশনে মাত্র ৫৯ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে টাইগাররা। ভালো অবস্থান থেকে এমন ধস, নিঃসন্দেহে হতাশাজনক বাংলাদেশের জন্য।

প্রথম ইনিংসে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান ইসলাম। তবে ২৩৪ বলে ১০৫ রান করে দলীয় ২২১ রানে আউট হন তিনি। এরপর তাওহীদ হৃদয়ও মাত্র ২ বল খেলে ৪২ রানে বিদায় নেন।

লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তবে ১৫ রান করে মিরাজ আউট হওয়ার পর একের পর এক উইকেট হারাতে থাকে দল।

নাঈম হাসান ৫ ও হাসান মাহমুদ ৬ রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন লিটন। শেষ পর্যন্ত ৮৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। তবে ২৭২ রানেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন জোমেল ওয়ারিকান। শামার জোসেফ ও জশুয়া বিশপ ২টি করে এবং জেডন সিলস ১টি উইকেট শিকার করেন।

মেধা-প্রজ্ঞায় আমাদের ছাড়িয়ে গেছে জেন-জি— আইনমন্ত্রী
  • ২২ নভেম্বর ২০২৬
পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক শিক্ষার্থীর সঙ্গে ঢ…
  • ২২ নভেম্বর ২০২৬
মাশরাফির বিরুদ্ধে বিএনপির দুই নেতাকে হত্যার মদদ দেওয়ার অভিয…
  • ২২ নভেম্বর ২০২৬
বিএনপি-আ.লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বিএনপি নেতাকে কোমর-হাত-পায়ে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬