ইবির পরিবহন প্রশাসক পদে ফের ড. রেজওয়ান

১৯ ডিসেম্বর ২০১৯, ০৪:১১ PM
অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম

অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পরিবহন প্রশাসক হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম।

গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের চলতি মেয়াদ শেষ হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী তাকে পুনরায় আগামী ১ বছরের জন্য দায়িত্ব প্রদান করেছেন।

এ বিষয়ে অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, ‘বিগত এক বছর ধরে আমি দায়িত্ব পালন করে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার আমাকে এ দায়িত্ব দিয়েছেন। আমি আমার দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবো।’

কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৭ শিশু ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিদ্যুৎ বিভাগকে বিশেষ চিঠি দে…
  • ১১ এপ্রিল ২০২৬
সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
close