লিটনকে ঘিরে দুঃসংবাদ দিল বিসিবি

২৯ অক্টোবর ২০২৬, ০১:২৫ PM
 লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

চোটের সঙ্গে যেন এক অদ্ভুত নিয়তিতেই জড়িয়ে গেছেন লিটন দাস! আগের এক চোটের ধকল কাটিয়ে উঠতে না উঠতেই নতুন আঘাত এসে যেন থামিয়ে দিচ্ছে তার পথচলা। গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হওয়া সেই চোটের রেশ কাটতে না কাটতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টেও চোটের শিকার হলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

যদিও ফিটনেস নিয়ে নানা শঙ্কা আর অনিশ্চয়তা সঙ্গী করেই একাদশে জায়গা পেয়েছিলেন লিটন। তবুও লড়াই থামেনি। খেলেছেন ৮৮টি বল, চারটি চারের সাহায্যে করেছেন ৩৪ রান। কিন্তু তার শরীর যে এখনো পুরোপুরি সঙ্গ দিচ্ছে না, তা স্পষ্ট হয়ে উঠেছে।

ওয়েস্ট ইন্ডিজের পেসারদের বল অন্তত দুবার আঘাত করেছে লিটনের ডান হাতের কনুইয়ে। আঘাতে থেঁতলে গেছে সেই জায়গা। চোটের কারণে এবার কিপিং থেকেও সরে দাঁড়াতে হলো লিটনকে। তার পরিবর্তে উইকেটের পেছনে দায়িত্ব সামলাচ্ছেন জাকের আলী অনিক।

লিটনের চোট নিয়ে জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বায়জেদুল ইসলাম খান বলেছেন, ‘বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় আঘাত পাওয়ায় লিটন দাসের ডান কনুই থেঁতলে গেছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। জাকের আলী বদলি উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করছেন।’ 

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬