ইবিতে আন্তর্জাতিক আরবী ভাষা দিবস পালিত

১৮ ডিসেম্বর ২০১৯, ০২:৩০ PM

© টিডিসি ফটো

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক আরবী ভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘আরবী ভাষা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাসঙ্গিকতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

বিভাগীয় সভাপতি (দায়িত্বরত) অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন নেতৃত্বে এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. নেসার উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. কামরুল হাসান, অধ্যাপক ড. সাইফুল গনিসহ বিভিন্ন বর্ষের শিক্ষবর্ষের শিক্ষার্থীরা।

র‌্যালি শেষে অনুষদ ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মু ইউসুফ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আরবি ভাষা শুধু মাত্র সাহিত্যের ভাষা নয়, এটি সমগ্র ভাষার প্রাণ। কারণ এই ভাষা অন্য সকল ভাষার সাথে মিশে আছে। আরবি একটি বাণিজ্যিক, রাজনৈতিক, আন্তর্জাতিক ও জাতিসংঘের দাপ্তরিক ভাষা। মুসলমানদের ধর্মীয় গ্রন্থের ভাষাও আরবি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. ওয়াবাইদুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল মুত্তালিব, অধ্যাপক ড. এ কে এম সামসুল হক সিদ্দিকী, অধ্যাপক ড কামরুল হাসানস, অধ্যাপক ড. সাইফুল গনি প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভার ২৮তম অধিবেশনে আরবী ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে। এরপর ২০১২ সালে জাতিসংঘের সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক অন্যতম সংস্থা (ইউনেসকো) ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক আরবী ভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়।

ট্যাগ: ইবি
পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
উপাচার্য ছাড়া চলছে ৩১ বেসরকারি বিশ্ববিদ্যালয়, তালিকা প্রকাশ…
  • ১১ এপ্রিল ২০২৬
close