জবি সমাবর্তনের শেষ মুহুর্তে যা করণীয় শিক্ষার্থীদের

১৩ ডিসেম্বর ২০১৯, ১২:৩০ AM

© ফাইল ফটো

আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রথম সমাবর্তন। সমাবর্তনে অংশ নিতে আবেদনকারীদের শেষ মুহূর্তের করণীয় সম্পর্কে সম্পর্কে জানিয়েছেন বিশ্ববিবদ্যালয় রেজিস্ট্রার দপ্তর।

সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নিজস্ব আইডি দিয়ে রেজিস্ট্রেশন স্ট্যাটাস চ্যাক করতে পারবেন। যাদের ‘ওকে’ দেখাবে তাদের রেজিস্ট্রেশন সফল হয়েছে। যাদের রেজিস্ট্রেশন স্ট্যাটাস সফল দেখাবে তাদের আর কিছু করা লাগবে না।

এছাড়া যাদের সফল দেখাবে না তাদের সনদ পত্র নিয়ে সহকারী রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। তা না হলে তারা সমার্বতনে অংশ গ্রহণ করতে পারবে না। ইতিমধ্যে যাদের স্ট্যাটাস সফল হয়নি তাদেরও মুঠোফোনে বার্তা প্রেরণ করা হয়েছে। আর যাদের মুঠোফোনে কোন বার্তা যায়নি তারা নিজের স্ট্যাটাস চ্যাক করতে পারবেন।

যারা সাময়িক ভাবে সার্টিফিকেট নিয়ে গেছে তারা নিজ নিজ ডিপার্টমেন্ট তা জমা দিতে হবে। পরবর্তীতে যেকোনো সময় নিজ বিভাগ হতে মূল সনদপত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়া সমাবর্তনের দিন বিকেলেও সকলে মূল সনদপত্র সংগ্রহ করতে পারবে।

সমাবর্তন কেন্দ্র প্রবেশ করার জন্য প্রবেশকার্ড আগামী ৬, ৭ ও ৮ জানুয়ারি নিজ বিভাগ থেকে সংগ্রহ করতে হবে। সমাবর্তনের গাউন, টুপি, অন্যান্য উপহার সামগ্রী প্রবেশকার্ডের সাথেই প্রদান করা হবে।

উল্লেখ্য, আগামীবছর ১১ জানুয়ারি জবির প্রথম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দিবেন  পদার্থ বিজ্ঞানী ড. অরুণ কুমার বসাক। ইতোমধ্যে পুরান ঢাকার ধূপখোলায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠকে সমাবর্তন ভেন্যু হিসেবে নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চলতি বছরের ১৬ মে শেষ হয় সমাবর্তনে অংশ গ্রহনেচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন। জবির প্রথম সমাবর্তনে প্রায় ১৮ হাজার ৫০০ জনের মতো অংশ গ্রহণ করবে। সমাবর্তনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
close