বর্ণিল আয়োজনে আইএসইউতে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ

২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫২ PM
বর্ণিল আয়োজনে আইএসইউতে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ

বর্ণিল আয়োজনে আইএসইউতে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ © সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) বর্ণিল আয়োজন, নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান। এতে নবীন শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সময়োপযোগী দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি হাসনাত মোশাররফ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য মানসম্মত শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ এবং মানবিক মানুষ গড়ে তোলা। শিক্ষার্থীদের শুধু শিক্ষিত ও পেশাগতভাবে সফল হলেই চলবে না, নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। সততা, নৈতিকতা ও মানবিকতার চর্চার মধ্য দিয়েই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সময়োপযোগী দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান নিশ্চিত করার পাশাপাশি স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা এবং সমাবর্তন আয়োজনের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথি হাসনাত মোশাররফ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, আইএসইউ শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে চায়, যেন তারা পেশাগত সাফল্যের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা ও আজীবন শেখার মানসিকতা গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীদের পারস্পরিক আস্থা, সততা ও সহযোগিতার মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যকে এগিয়ে নেওয়া এবং নতুন সম্ভাবনা সৃষ্টির মধ্য দিয়েই প্রকৃত সাফল্য অর্জিত হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা, একাডেমিক কার্যক্রম ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়।

নবীনবরণ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও দলীয় পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীল প্রতিভা তুলে ধরেন। তাদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো অডিটোরিয়াম উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএসইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ.টি.এম. কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬