জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধ ঘোষণা

১২ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৬ PM

© টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সান্ধ্যকালীন কোর্স বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ইতোমধ্যে যেসব সান্ধ্যকালীন কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন তাদের কোর্স সম্পন্ন করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকল সান্ধ্যকালীন গ্রোগ্রামে নতুনভাবে শিক্ষর্থী ভর্তি না করার অনুরোধ রয়েছে। তবে সান্ধ্যকালীন প্রোগ্রামে যে সকল শিক্ষার্থী ইতোমধ্যে ভর্তি করা হয়েছে তাদের কোর্স সম্পন্ন করার ক্ষেত্রে কোন বিধি নিষেধ থাকবে না।

বুধবার দেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে চিঠিতে সান্ধ্যকালীন কোর্স বন্ধসহ ১৩ দফা নির্দেশনা পাঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বক্তৃতায় সান্ধ্যকালীন কোর্স বন্ধের পক্ষে অবস্থান জানিয়ে বলেছিলেন, এর মধ্য দিয়ে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বক্তব্যের দুদিনের মাথায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সান্ধ্যকালীন কোর্স বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

 

হার্টবিটের ছোট পরিবর্তন জানিয়ে দিতে পারে বড় স্বাস্থ্যঝুঁকি
  • ১৮ জুলাই ২০২৬
দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন ফাইনালের ভেন্যু, আয়োজকদের কপালে চিন…
  • ১৮ জুলাই ২০২৬
অফিস সহকারীকে ছাত্রদল নেতার হুমকি, ভিডিও বার্তায় আইনি ব্যবস…
  • ১৮ জুলাই ২০২৬
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে এক্সিকিউটিভ পদে নিয়োগ
  • ১৮ জুলাই ২০২৬
রাতের আঁধারে সাঙ্গু নদীতে চলছে অবৈধ বালু বাণিজ্য
  • ১৮ জুলাই ২০২৬
একদিনে রাজধানীতে গ্রেপ্তার ৪৬৩, মামলা ৩৮
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence